প্রতিষ্ঠান সম্পর্কে
“নওয়াপাড়া টেকনিক্যাল ইন্সটিটিউট” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের একটি প্রতিষ্ঠান। দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ২০১৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বেসিক ট্রেড শিক্ষাক্রমের ৩মাস, ৬মাস, মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ডাটাবেস প্রোগ্রামিং ও গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া কোর্স এবং ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন কর্তৃক ৩মাস, ৬মাস, ১বছর ও ২বছর মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ডাটাবেস প্রোগ্রামিং, ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স, হায়ার ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স, ডিপ্লোমা ইন কম্পিউটার হার্ডওয়ার ও ডিপ্লোমা ইন গ্রাফিক্স ডিজাইন কোর্স টেকনোলজির পাঠ্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি খুলনা বিভাগের যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে অবস্থিত। “নওয়াপাড়া টেকনিক্যাল ইন্সটিটিউট” সারা দেশে বিশেষত বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে সর্বাত্মক চেষ্টা করছে। সুতরাং আমাদের শিক্ষার্থীরা কম্পিউটার ও আইসিটি প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠে। আমরা সব সময় প্রাসঙ্গিক শিল্পের সাথে একটি শক্তিশালী যোগসূত্র রাখি এবং আমাদের শিক্ষার্থীদের চূড়ান্ত কোর্স সম্পন্ন করে তাদের ডেটাবেস সরবরাহ করি। কর্ম মানুষকে গতিশীল ও জীবনমুখী করে তোলে। আত্মতৃপ্তি লাভের জন্য যেমন কর্মের অনুশীলন প্রয়োজন তেমনি মনের কথা বলা যায় লেখনীর মধ্য দিয়ে। বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য যুগোপযোগী শিক্ষা হলো কারিগরি শিক্ষা। যার প্রয়োজন অনুভব করে যুগের চাহিদা অনুযায়ী বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে ভিশন ২০২১ গ্রহণ করেছে। মধ্যম আয়ের দেশ গঠনে কম্পিউটার দক্ষতার বিশেষ ভূমিকা রয়েছে।